ফেসবুক পেজ থেকে প্রফেশনাল অনলাইন ব্র্যান্ড — ১ মিনিটে
ক্রেতার জন্য আকর্ষণীয় মোবাইল স্টোরফ্রন্ট। আপনার জন্য পণ্য, স্টক, বিকাশ/সিওডি অর্ডার আর কাস্টমার ম্যানেজমেন্টের পূর্ণ সমাধান এক ড্যাশবোর্ডে।


অনলাইন ব্যবসা চালানোর প্রতিটি হাতিয়ার আপনার হাতে
শুধু একটি ওয়েবসাইট নয়, সম্পূর্ণ ই-কমার্স অপারেশন চালানোর আধুনিক টুলস।
ক্রেতাদের মুগ্ধ করার মতো সুপারফাস্ট মোবাইল স্টোর
ফেসবুক মেসেজে ছবি আর দাম পাঠানোর দিন শেষ। ক্রেতারা আপনার নিজস্ব ব্র্যান্ডেড স্টোরফ্রন্টে এসে এক ক্লিকেই কার্টে যোগ করে অর্ডার সম্পন্ন করবে।
- মোবাইল ও কম্পিউটারে সুপারফাস্ট ব্রাউজিং
- সহজ কার্ট ও কয়েক সেকেন্ডে চেকআউট
- ক্যাটাগরি ভিত্তিক স্মুথ প্রোডাক্ট ফিল্টারিং


মাত্র ৩ ধাপে আপনার অনলাইন দোকান লাইভ
ডিজাইন বা কোডিংয়ের কোন ঝামেলা নেই। আজই শুরু করুন আপনার ডিজিটাল ব্র্যান্ডের যাত্রা।
অ্যাকাউন্ট খুলুন
নাম, ইমেইল এবং মোবাইল নম্বর দিয়ে মাত্র ৩০ সেকেন্ডে আপনার মার্চেন্ট অ্যাকাউন্ট তৈরি করুন। কোনো ক্রেডিট কার্ডের প্রয়োজন নেই।
দোকানের নাম ও পণ্য সাজান
দোকানের পছন্দের নাম ও সাবডোমেইন ঠিক করুন। এরপর পণ্যের ছবি, দাম ও স্টক দিয়ে আপনার অনলাইন ক্যাটালগ তৈরি করুন।
লিংক শেয়ার করে অর্ডার নিন
আপনার দোকানের লিংক ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে শেয়ার করুন। কাস্টমার সরাসরি ব্রাউজ করে অর্ডার করবে।
বাংলাদেশের অনলাইন বিক্রেতাদের জন্য বিশেষভাবে তৈরি
যে অভ্যাস আর পেমেন্ট মেথডে আপনি ও আপনার ক্রেতা অভ্যস্ত, ঠিক সেভাবেই সাজানো।
বিকাশ, নগদ ও ক্যাশ অন ডেলিভারি
বাংলাদেশের ক্রেতাদের জন্য ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, নগদ ও ব্যাংক ট্রান্সফার প্রস্তুত। পেমেন্টের সব হিসাব এক জায়গায়।
কুরিয়ার চালান ও ডেলিভারি রেডি
প্রতিটি অর্ডারে ক্রেতার নাম, মোবাইল নম্বর ও পূর্ণ ডেলিভারি ঠিকানা নির্ভুলভাবে সেভ থাকে, যা দেখে মুহূর্তেই পার্সেল পাঠানো যায়।
মোবাইল থেকেই পুরো দোকান নিয়ন্ত্রণ
কম্পিউটার থাকা বাধ্যতামূলক নয়। আপনার স্মার্টফোন থেকেই পণ্যের ছবি আপলোড, মূল্য পরিবর্তন ও অর্ডার স্ট্যাটাস আপডেট করুন।
১০০% নিজস্ব কাস্টমার ডেটাবেজ
ফেসবুক পেজ ব্যান বা রিচ ডাউন হওয়ার কোনো ভয় নেই। আপনার সব কাস্টমারের তথ্য ও অর্ডার হিস্ট্রি সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে নিরাপদ।
ইনবক্সের বিশৃঙ্খলা থেকে স্বয়ংক্রিয় অনলাইন ব্যবসা
যে কাজগুলো এখন চ্যাট, খাতা আর আলাদা তালিকায় কষ্ট করে করেন, সেগুলো চলে আসবে এক সিস্টেমে।
ফেসবুক মেসেজে বিক্রি
- ইনবক্সে শত শত চ্যাট ঘেঁটে ম্যানুয়ালি অর্ডার ও ঠিকানা খোঁজা
- হাতে গুনে স্টক রাখা বা স্টক শেষ হলেও ভুলে অর্ডার নিয়ে ফেলা
- বিকাশের স্ক্রিনশট মিলিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট করা
- ফেসবুক পেজ ব্যান বা রিচ কমে গেলে সব ব্যবসা বন্ধের ঝুঁকি
স্মার্ট ব্র্যান্ডেড স্টোর
- অর্ডার তালিকায় স্বয়ংক্রিয়ভাবে ক্রেতার নাম, ফোন ও ঠিকানা প্রস্তুত
- রিয়েলটাইম ইনভেন্টরি — স্টক ফুরিয়ে গেলে অটোমেটিক 'Stock Out'
- প্রতিটি অর্ডারের সাথে পেমেন্ট মেথড ও লেনদেনের পূর্ণ স্বচ্ছতা
- নিজের ডোমেইনে ১০০% ব্র্যান্ডের নিয়ন্ত্রণ এবং আজীবনের কাস্টমার ডাটা
শুরুর আগে যা জানতে চান
সাধারণ প্রশ্নের সরাসরি উত্তর।
টেকনিক্যাল কিছু জানা লাগবে?
না। অ্যাকাউন্ট ও দোকানের তথ্য দেওয়ার পর ড্যাশবোর্ড থেকেই পণ্য, স্টক, অর্ডার ও কাস্টমার সামলাতে পারবেন।
দোকানের ঠিকানা কীভাবে পাব?
দোকানের নাম থেকে একটি প্ল্যাটফর্ম সাবডোমেইন তৈরি হয়। সেটিই ক্রেতাদের সঙ্গে শেয়ার করা যায়।
নিজের ডোমেইন ব্যবহার করা যাবে?
যাবে। নিজের ডোমেইন যুক্ত করলে সেটিই লাইভ দোকানের ঠিকানা হয়। সংরক্ষিত সাবডোমেইনে পরে ফিরে যাওয়াও সম্ভব।
অর্ডার ও পেমেন্টের অবস্থা কোথায় দেখব?
মার্চেন্ট ড্যাশবোর্ডে অর্ডারের অবস্থা, পেমেন্টের অবস্থা ও পেমেন্ট মাধ্যম একসঙ্গে দেখা যায়।
স্টক শেষ হলে কী হয়?
প্রতিটি পণ্যে স্টকের সংখ্যা থাকে। স্টক শূন্য হলে বা ক্রেতা মজুদের চেয়ে বেশি চাইলে কার্টে যোগ করা যায় না।
নিজের নামে অনলাইন দোকান তৈরি করুন — আজ থেকেই
একটি ঠিকানা আপনার ক্রেতার জন্য। একটি ড্যাশবোর্ড আপনার ব্যবসার প্রতিটি হিসাবের জন্য।